জেনে নিন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং কি এবং এ বিষয়ে পড়ালেখা করলে ভবিষ্যতে কি কি কাজের ক্ষেত্র রয়েছে?

Electric Engineering


আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। আমার নাম হাবিবুর রহমান (জীবন) এবং আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি। তো চলুন জেনে নেই ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং কি এবং এই বিষয়ে পড়ালেখা করে আপনি ভবিষ্যতে কি করতে পারবেন।

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 

বর্তমান সময়ের বিদ্যুৎ শক্তির উপর সবকিছু নির্ভরশীল । ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা বিদ্যুৎ উৎপাদন সরঞ্জাম , বৈদ্যুতিক মােটর , রাডার এবং ন্যাভিগেশন সিস্টেম , যােগাযােগ ব্যবস্থা , অটোমােবাইল , জাহাজ ও বিমানের বৈদ্যুতিক সিস্টেম প্রভৃতি বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনের সাথে জড়িত থাকেন । পাওয়ার প্ল্যান্ট , শিল্প কারখানার যন্ত্রপাতি , বৈদ্যুতিক মােটর , অটোমােবাইল , এয়ারক্র্যাফ , স্পেস ক্র্যাফের ইগনিশন সিস্টেম এবং সব ধরণের ইঞ্জিনের ডিজাইন , উৎপাদন এবং পরিচালনা করে । এরা বৈদ্যুতিক শক্তি ব্যবহারের উন্নত পদ্ধতি গবেষণা ও ডিজাইন করে । সাধারনত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতির সাথে তড়িৎচুম্বকীয়তত্ত্বের প্রয়ােগ ।

কাজের ক্ষেত্র : 

• সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান যেমন প্রকৌশল অধিদপ্তর , বিদ্যুৎ বিভাগ , সশস্ত্র বাহিনী , রেলওয়ে হাসপাতাল ইত্যাদিতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের জন্য চাকুরীর সুযােগ রয়েছে ।
 
• বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান যেমন , বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ সংস্থা , টেলিযােগাযােগ ও অপটিক্যাল ফাইবার শিল্প , ন্যাভিগেশনাল সরঞ্জাম উৎপাদন শিল্প , এরােস্পেস শিল্প , অটোমােবাইল শিল্প , নিমার্ণ ও স্থাপত্য সংস্থা ইত্যাদিতে চাকুরীর সুযােগ রয়েছে । । 

পরিশেষে বলা যায় , মূলত ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটি কাজ কত কম সময়ে , কত সহজে , কম খরচে কতটা নিখুতভাবে সম্পন্ন করা যায় সেই প্রক্রিয়া । যে কারনে মানুষের নিত্য । জীবনের প্রতিটি ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এর প্রয়ােজনীয়তা ও গুরুত্ব অপরিসীম । 

উন্নত দেশগুলাে এত সাফল্য অর্জন করেছে তার কােনে মূল কারন তারা সবাই জীবনের ছােট - বড় সকল ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং জ্ঞান প্রয়ােগ করে ।

যে কোন কাজ কম সময়ে , সহজে , কম খরচে নিখুতভাবে সম্পন্ন করতে পারে , তারা অপরের অর্জন শুধু ভােগ না করে প্রতিনিয়ত নতুন কিছু করার জন্য নিজেরা চেষ্টা করে । তাই আপনি কোন ধরনের ইঞ্জিনিয়ারিং বেছে নেবেন , আপনার পছন্দের ফিল্ডটি কোনটি সেই বিষয়ে অনেক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে ।


যদি কারো কিছু প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ
Tags: electric engineering, electric engineering in Bangla, electric engineering blog, what is electrical engineering,electrical engineering study in Bangladesh, electrical engineering job sectors in Bangladesh, job sectors of electrical engineering, job in electrical engineering

Post a Comment

0 Comments