টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কি এবং এই বিষয়ে পড়ালেখা করলে ভবিষ্যতে কি কি কাজের ক্ষেত্র রয়েছে?




আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। আমার নাম হাবিবুর রহমান (জীবন) এবং আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি। তো চলুন জেনে নেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কি এবং এই বিষয়ে পড়ালেখা করে আপনি ভবিষ্যতে কি করতে পারবেন।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং 

বাংলাদেশে চাকরির বাজারে বর্তমানে যে কয়টি বিষয়ের গ্রাজুয়েটদের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং । টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে রয়েছে চাকরির বড় বাজার । 

সরকারের বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজের সুযােগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে স্থাপিত দেশী - বিদেশী টেক্সটাইল মিল , বিভিন্ন বায়িং অফিস , বুটিক হাউস , ফ্যাশন হাউস , গার্মেন্ট শিল্পে ও টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন পজিশনে কাজের সুযােগ রয়েছে । আর যারা বিশ্বের দরবারে বাংলাদেশ কে একটি ব্র্যান্ড হিসেবে পরিচিত করেছেন তারা এই দেশের ই টেক্সটাইল ইঞ্জিনিয়াররা । 

আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশ কে টেক্সটাইল সেক্টরের পরবর্তি চীন হিসেবে ঘােষনা করেছে । তাই এই ক্ষেত্রটি আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ একটি শাখা । 

কাজের ক্ষেত্রঃ 

• টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বাংলাদেশে সরকারি - বেসরকারি দুজায়গাতেই রয়েছে চাকরির সুব্যবস্থা । 

• সরকারী বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ তাে আছেই সাথে বেসরকারি পর্যায়ে স্থাপিত টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে রয়েছে অবারিত সুযােগ । 

• গার্মেন্টস শিল্পেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাহিদা রয়েছে । 

• বিভিন্ন বায়িং অফিসে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কাজ করে চলেছে । টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কাজের মূল জায়গা হিসেবে বিভিন্ন টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানকেই বিবেচিত করা হয়

যদি কারো কিছু প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ

Tags: textile, textile engineering, what is textile engineering, textile engineering study, textile engineering in Bangla, textile engineering in Bangladesh, job sectors in textile engineering, how to be a textile engineer

Post a Comment

0 Comments